Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিষ্ণুপুরে তফসিলি আসনে ‘জেনারেল’ প্রার্থী ঘিরে বিড়ম্বনায় বিজেপি কর্মীরা

প্রার্থী নিয়ে বিড়ম্বনা বাড়ছে বিষ্ণুপুরের বিজেপি নেতা-কর্মীদের। তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনে জেনারেল ক্যাটিগরির প্রার্থী ঘোষণা করে মুখ পুড়েছে বিজেপির।

বিষ্ণুপুরে তফসিলি আসনে ‘জেনারেল’  প্রার্থী ঘিরে বিড়ম্বনায় বিজেপি কর্মীরা
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রার্থী নিয়ে বিড়ম্বনা বাড়ছে বিষ্ণুপুরের বিজেপি নেতা-কর্মীদের। তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনে জেনারেল ক্যাটিগরির প্রার্থী ঘোষণা করে মুখ পুড়েছে বিজেপির। তালিকা প্রকাশের পর দু’দিন কেটে গেলেও নতুন নাম ঘোষণা হয়নি। ফলে চরম অস্বস্তিতে ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার কর্মীরা। অনেকে হাত গুটিয়ে বসে আছেন বলে জানা গিয়েছে। একটি জাতীয় দল এমন ভুল কী করে করল, সেটা নিয়ে স্থানীয় বাসিন্দারাও অবাক। প্রথম তালিকায় এই কেন্দ্রে অগ্নীশ্বর নস্করকে প্রার্থী করেছিল বিজেপি। দ্বিতীয় তালিকায় তাঁকে সেখান থেকে সরিয়ে সাতগাছিয়া বিধানসভার প্রার্থী করে দল। বিষ্ণুপুরে বিশ্বজিৎ খাঁকে দাঁড় করানো হয়। কিন্তু নাম বেরতেই শোরগোল পড়ে যায়। কারণ আসনটি তফসিলি জাতি সংরক্ষিত। অথচ বিশ্বজিৎবাবু সাধারণ ক্যাটিগরির। এই ঘটনার পর থেকে এক প্রকার হতাশ বিজেপি কর্মীরা। অনেকেই বলছেন, অগ্নীশ্বরের নামে হওয়া দেওয়াল লিখন মুছতে হবে। ভোটের মুখে এই কাণ্ড বিড়ম্বনার সমান। 

Advertisement

এক বিজেপি নেতার সাফাই, প্রার্থী বদল করতে গিয়ে সংরক্ষণের বিষয়টি হয়ত খেয়াল করেনি কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির এই প্রার্থী বিড়ম্বনা নিয়ে বিষ্ণুপুর বিধানসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা বলেন, এত গুরুত্বপূর্ণ ভোটে বিজেপির মতো দল প্রার্থী চয়নে এমন ভুল করবে সেটা অপ্রত্যাশিত। 
ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ বলেন, দলে কোনো বিড়ম্বনা নেই। সবাই জোটবদ্ধ আছেন। শীঘ্রই নতুন প্রার্থী ঘোষণা করবে পার্টি। 

সম্পর্কিত সংবাদ