Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি কর্মীকে মারধর, ধৃত উপপ্রধান সহ ২

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান সহ দু’জনকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ।

বিজেপি কর্মীকে মারধর, ধৃত উপপ্রধান সহ ২
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান সহ দু’জনকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ। রবিবার রাতে আরামবাগের সালেপুর-২ পঞ্চায়েতের উপপ্রধান উত্তম বেরা ও তার সহযোগী সুমন্ত ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশ জানিয়েছে, রবিবার ডোঙ্গল গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী শংকর রায়কে মারধরের অভিযোগ উঠেছে উপপ্রধান সহ দু’জনের বিরুদ্ধে। শঙ্করবাবুর অভিযোগের ভিত্তিতে ওই রাতেই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিগত দিনেও একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, উপপ্রধান ক্যানসার আক্রান্ত। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ