সংবাদদাতা, বোলপুর: ২০২১ সালের বিধানসভা ভোটের পরে মার খেয়েছিলেন। অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল আশ্রিত সমাজবিরোধীদের দিকে। রাজ্যে সরকার বদলের পরেও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বীরভূমের বিজেপি নেতা রজত চট্টরাজ ওরফে সোনু। বর্তমানে দলের বোলপুর সাংগঠনিক জেলার মিডিয়া ইনচার্জ তিনি। শুক্রবার গভীর রাতে বোলপুর দু’নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন উকিলপট্টি এলাকায় রজত চট্টরাজের উপরে হামলার ঘটনা ঘটে। তাঁকে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। জানা গিয়েছে, মাথায় গুরুতর আঘাত লেগেছে এই বিজেপি নেতার। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।



