Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

যৌন নির্যাতনে গ্রেপ্তার বিজেপির কর্মী

আধার কার্ড করিয়ে দেওয়ার নাম করে ১৩ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল বারুইপুরের বেগমপুরের এক বিজেপির কর্মীর বিরুদ্ধে।

যৌন নির্যাতনে গ্রেপ্তার বিজেপির কর্মী
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: আধার কার্ড করিয়ে দেওয়ার নাম করে ১৩ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল বারুইপুরের বেগমপুরের এক বিজেপির কর্মীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দীপক বিশ্বাস। জানা গিয়েছে, আধার কার্ড করানোর নাম করে ওই নাবালিকাকে প্রথমে স্কুটি করে সীতাকুন্ড নিয়ে যান অভিযুক্ত। সেখানে কাজ না হওয়ায় নাবালিকাকে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তখন নাবালিকার বাবা ও মা ছিলেন না। সেই সুযোগ নিয়ে নাবালিকার উপর যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে ওই বিজেপির কর্মীর বিরুদ্ধে। এমনকী, এও অভিযোগ, নাবালিকার ২০ বছরের দিদির সঙ্গেও অসভ্য আচরণ করেন অভিযুক্ত। এরপরে বিষয়টি জানাজানি হতে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তার পরিবারের লোকজন বলেন, ঘটনার পরে অভিযুক্ত বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করে নেওয়ার কথা বলেছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ