Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্বাচন কমিশনে যাচ্ছে বঙ্গ বিজেপিও

ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের পর এবার প্রধান বিরোধী দল বিজেপি এনিয়ে চাপ সৃষ্টি করতে পাল্টা কৌশল নিয়েছে।

নির্বাচন কমিশনে যাচ্ছে বঙ্গ বিজেপিও
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের পর এবার প্রধান বিরোধী দল বিজেপি এনিয়ে চাপ সৃষ্টি করতে পাল্টা কৌশল নিয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার কার্ড নিয়ে দুই যুযুধানের রাজনৈতিক দ্বৈরথের দামামা বাজতে চলেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি ভোটার কার্ডে কারচুপি করে আগামী বিধানসভা ভোটে ফায়দা তোলার চেষ্টায় রয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা সহ কয়েকটি রাজ্যে এই কায়দায় গেরুয়া শিবির সুবিধা আদায় করেছে। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, এই কাজে নির্বাচন কমিশন কেন্দ্রীয় শাসকদলকে যোগ্য সঙ্গত করছে। ভুয়ো ভোটার চিহ্নিত করতে পার্টির নেতা-কর্মীদের এখন থেকেই কোমর বেঁধে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন মমতা। সেই মতো দল কিংবা সরকারের পদাধিকারীরা নিজ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার তৃণমূলের মন্ত্রী-নেতারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য চাপ তৈরি করেছেন। তারই পাল্টা হিসেবে আগামী মঙ্গলবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পার্টির একাধিক নেতা-এমপি এই প্রতিনিধিদলে থাকবেন। এমনকী সর্বভারতীয় বিজেপির তরফে নির্বাচন কমিশন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা বাংলার সতীর্থদের সঙ্গে কমিশন অফিসে যাবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ