গান্ধীনগর পুরভোটে জয়জয়কার বিজেপির
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: এসআইআর ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। সেই পর্বেই গুজরাতের গান্ধীনগর পুরসভা নির্বাচনে দাপট দেখাল বিজেপি। ৫০ শতাংশের বেশি ওয়ার্ডে পদ্মশিবির জয় ছিনিয়ে নিয়েছে। মোট ৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি দখলেই ৩৮টি। গত পুর নির্বাচনে এই পুরসভার একটি ওয়ার্ডে জিতেছিল আম আদমি পার্টি। তবে এবার অরবিন্দ কেজরিওয়ালের দল খাতাই খুলতে পারেনি। সামান্য উন্নতি হয়েছে কংগ্রেসের। ৫টি ওয়ার্ডে জয়লাভ করেছে রাহুল গান্ধীর দল।

Advertisement