Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের টাকার অফার বিজেপির! অভিযোগ অভিষেকের

বুথে বসার জন্য বিজেপির লোক নেই। তাই তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের টাকার লোভ দেখিয়ে নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছে বিজেপি

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের টাকার অফার বিজেপির! অভিযোগ অভিষেকের
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুথে বসার জন্য বিজেপির লোক নেই। তাই তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের টাকার লোভ দেখিয়ে নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছে বিজেপি। দলের কর্মীদের কাছ থেকে এমনই অভিযোগ পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার জনসভা থেকে বিষয়টি সামনে আনেন তিনি। বলেন, ‘আমাকে গতকাল আমার দলের বেশ কয়েকজন বিএলএ-২ ফোন করেছিলেন। তাঁরা আমাকে বললেন, বিজেপির দিল্লি অফিস থেকে ফোন আসছে তাঁদের কাছে। বিজেপি থেকে বলা হয়েছে, তাদের হয়ে ভোটে কাজ করলে মোটা টাকা দেওয়া হবে।’ অভিষেকের আরও অভিযোগ, ‘আমরা নির্বাচন কমিশনে বিএলএ-২ দের যে লিস্ট জমা দিয়েছিলাম, সেই লিস্ট বিজেপির হাতে চলে গিয়েছে। সেখান থেকেই বিএলএ-২ দের কাছে ফোন যাচ্ছে বিজেপির তরফে। আমি আমার দলের বিএলএ-২দের বলব, আপনার কাছে ফোন গেলে এবং বিজেপি থেকে টাকার অফার পেলে দর কষাকষি করবেন। যদি দু’হাজার টাকা ওরা দিতে চায়, সেটা দর কষাকষি করে ৫০০০ করবেন। ৫০০০ দিতে চাইলে ১০ হাজার টাকা চাইবেন। আর ১০ হাজর টাকা দিতে চাইলে পঞ্চাশ হাজার টাকা চাইবেন। টাকা বিজেপির কাছ থেকে নেবেন আর ভোট করাবেন জোড়াফুলের হয়ে। ভোটের দিন যত এগিয়ে আসবে, বিজেপি ততই টাকার ঝুলি নিয়ে সাধারণ মানুষের কাছে হাজির হবে। বিজেপি যদি টাকার প্রস্তাব নিয়ে আসে, সেই টাকা নিয়ে নেবেন। কারণ, ওটা আপনার টাকা। কেন্দ্রের সরকার বাংলাকে বঞ্চনা করছে, প্রাপ্য টাকা দিচ্ছে না। তাই ভোটের সময় বিজেপি টাকা দিতে এলে নিয়ে নেবেন। কিন্তু জবাবটা বিজেপিকে দেবেন ভোটবাক্সে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ