Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেনিয়া পার্টিকে চূর্ণ করতে হবে: ফিরহাদ

এই লড়াই অস্তিত্ব রক্ষার। বেনিয়া পার্টি বাংলা দখল করতে চাইছে। ওদের চূর্ণ করতে হবে। বিজেপিকে তোপ দেগে এমনই বললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

বেনিয়া পার্টিকে চূর্ণ করতে হবে: ফিরহাদ
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: এই লড়াই অস্তিত্ব রক্ষার। বেনিয়া পার্টি বাংলা দখল করতে চাইছে। ওদের চূর্ণ করতে হবে। বিজেপিকে তোপ দেগে এমনই বললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে গোচরণ মোড়ে এক জনসভায় ছিলেন ফিরহাদ। এছাড়া সভায় ছিলেন প্রার্থী বিভাস সর্দার, বারুইপুর পূর্বের ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যরা।

Advertisement

মন্ত্রী আরও বলেন, এসআইআর প্রক্রিয়ায় লাইনে দাঁড় করিয়ে আত্মসম্মানে আঘাত করেছে নির্বাচন কমিশন। অন্যায় করেছে তাঁরা। ২০০ নাগরিককে আমরা হারিয়েছি। এর প্রতিবাদ করতে হবে ভোটে। ব্যালটে জবাব দেবেন। বিজেপির সমালোচনা করে মন্ত্রী ববি হাকিম বলেন, বাংলায় বিজেপির পায়ের তলায় মাটি নেই। শুধু টিভিতে মুখ দেখায়। আর দিল্লির নেতাদের কথায় চলে। মিথ্যা জুমলা পার্টি ভারতকে নষ্ট করছে। মোটা ভাই আর দাড়িওয়ালা বড়ো বড়ো ভাষণ দিয়ে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে।
 তিনি সভায় মহিলাদের লক্ষ্য করে বলেন, বাংলার মহিলারা একাই একশো। এই মহিলারা ফের আনবে তৃণমূলকে। সংগ্রামের এক নাম মমতা। এদিনের সভায় আইএসএফ ও সিপিএম থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। সভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মত।

Advertisement
সম্পর্কিত সংবাদ