Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিহার পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিজেপি সাংসদ

একের পর এক নারী নির্যাতনের ঘটনা। তার জেরে বিহারে মুখ পুড়ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের।

বিহার পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিজেপি সাংসদ
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: একের পর এক নারী নির্যাতনের ঘটনা। তার জেরে বিহারে মুখ পুড়ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের। এবার রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ শম্ভু শরণ প্যাটেল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জামুই, বাঁকা, সমস্তিপুরে মহিলাদের উপর যৌন হেনস্তার ঘটনা নিয়ে মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, ‘বিহার পুলিশ ঠিকমতো নিজেদের দায়িত্ব পালন করছে না। এটা আমাদের স্বীকার করতেই হবে। এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ গত তিনদিন বিহারের তিন জেলায় মহিলাদের উপর হেনস্তা ও নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে। ঘটনাগুলির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। সম্প্রতি জামুইতে শ্লীলতাহনির অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সমস্তিপুরে এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। গত বুধবার সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই চারজনকে গ্রেপ্তার করা হয়। তারপর বাঁকার ঘটনাতেও তিনজনকে আটক করা হয়েছে। লাগাতার ধরপাকড়ের পরেও পরিস্থিতির কোনো বদল হচ্ছে না। ক্ষুব্ধ আমজনতাও। এই আবহে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ স্বয়ং বিজেপি সাংসদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ