Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তহবিলের ২ কোটি খরচ করতে পারেনি গাজোলের বিজেপি বিধায়ক, সরব তৃণমূল

গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন তাঁর বিধায়ক তহবিলের ২ কোটি ১০ লক্ষ টাকা খরচ করতে পারেননি। কারণ হিসাবে বিধায়ক জানিয়েছেন, তাঁর বিধায়ক ফান্ড নিয়ে মামলা করেছিলেন এক ঠিকাদার।

তহবিলের ২ কোটি খরচ করতে পারেনি গাজোলের বিজেপি বিধায়ক, সরব তৃণমূল
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন তাঁর বিধায়ক তহবিলের ২ কোটি ১০ লক্ষ টাকা খরচ করতে পারেননি। কারণ হিসাবে বিধায়ক জানিয়েছেন, তাঁর বিধায়ক ফান্ড নিয়ে মামলা করেছিলেন এক ঠিকাদার। সেজন্য দীর্ঘ সময় চলে যায় বলে টাকা ব্যবহার করতে পারেননি। চিন্ময়ের দাবি, বর্তমানে প্রশাসনও ওই টাকা আটকে রেখেছে। টাকা পেলে ভোটের আগে খরচ করার চেষ্টা করা হবে।

Advertisement

তৃণমূলের মালদহের মুখপাত্র আশীষ কুন্ডুর অভিযোগ, টাকা আটকানো নিয়ে আগে কেন আন্দোলনে নামেননি? এখন ভোটের দামামা বাজবে। এই সময় বিধায়ক টাকা আটকে রাখার কথা বলে নাটক করছেন। 
২০২১ সালে গাজোল থেকে প্রথমবার জিতে বিধায়ক হয়েছিলেন চিন্ময়। কিন্তু পাঁচ বছরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন বলে দাবি অনেকের।  গাজোলের শিক্ষক গদাধর রায় বলেন, এলাকায় স্কুলের উন্নয়ন, এলাকার নাট্য ভবন সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক। কিন্তু কাজ করতে দেখা যায়নি। কয়েক বছরে নজরকাড়া কাজ চোখে পড়েনি।
বিধায়ক বলেন, আমি দু’বছরে ৬০ লক্ষ করে ১ কোটি ২০ লক্ষ টাকা পাই। সেই টাকার কাজ করেছি। পরে তিন বছরে ৭০ লক্ষ টাকা করে ২ কোটি ১০ লক্ষ টাকা বেশকিছু কারণে কাজে লাগাতে পারিনি।  
তৃণমূলের জেলা মুখপাত্র বলেন, সরকারি টাকা খরচ না করে বিধায়ক কথার খেলাপ করেছেন। বিজেপির কর্মীরাও তাঁকে চান না। ওই কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী জিতবেন।
কংগ্রেসের গাজোল ব্লক সভাপতি প্রেম চৌধুরী বলেন,অতীতে উত্তর মালদহের সাংসদ এবং গাজোলে কংগ্রেসের বিধায়ক ছিলেন। তাঁরা যা উন্নয়ন করেছেন, তারপর কাজ হয়নি। আমরা ক্ষমতায় এলে অনেক উন্নয়ন হবে। 

সম্পর্কিত সংবাদ