Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ বছর পর মাথার চুল কাটলেন বিজেপি সদস্য

তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মাথার চুল না কাটার প্রতিজ্ঞা করেছিলেন ১৫ বছর আগে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর অবশেষে চুল কাটলেন বাগদার বয়রা পঞ্চায়েতের সদস্য সনাতন দাস।

১৫ বছর পর মাথার চুল কাটলেন বিজেপি সদস্য
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মাথার চুল না কাটার প্রতিজ্ঞা করেছিলেন ১৫ বছর আগে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর অবশেষে চুল কাটলেন বাগদার বয়রা পঞ্চায়েতের সদস্য সনাতন দাস। বুধবার পঞ্চায়েত অফিসের সামনে কর্মীদের সাক্ষী রেখে কাটলেন চুল। ২০১১ সাল থেকে সনাতন বিজেপির কর্মী। বর্তমানে তিনি বয়রা পঞ্চায়েতের মালিদা গ্রামের পঞ্চায়েত সদস্য। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর স্থানীয় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চাক্ষুষ করেন। তারপর অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হন। এবং প্রতিজ্ঞা করেন যতদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় না আসবে ততদিন মাথার চুল কাটবেন না। এবার বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে। ফলে চুলও কাটলেন সনাতন। 

Advertisement

তিনি কৃষক। বিজেপির প্রতি তাঁর অগাধ ভালোবাসা বলে জানান। সততার সঙ্গে রাজনীতি করেন বলে দাবি। সনাতন বলেন, ‘মমতা সরকার চলে গিয়েছে তাই আজ চুল কাটলাম।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ