Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়া পুর এলাকায় ৩২টির মধ্যে ১৪টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি

বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জয়ী হলেও উলুবেড়িয়া পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৪টিতে এগিয়ে রয়েছে বিজেপি

উলুবেড়িয়া পুর এলাকায় ৩২টির মধ্যে ১৪টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জয়ী হলেও উলুবেড়িয়া পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৪টিতে এগিয়ে রয়েছে বিজেপি। উলুবেড়িয়া পূর্ব বিধানসভার মধ্যে দু’টি গ্রাম পঞ্চায়েত ছাড়াও রয়েছে উলুবেড়িয়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। বর্তমানে এই পুরসভায় বিজেপির কাউন্সিলার মাত্র একজন। সিপিএম এবং কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন একজন করে। বাকি ২৯টি ওয়ার্ডই রয়েছে তৃণমূলের দখলে।

Advertisement

বিধানসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে, পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৪টিতে এগিয়ে রয়েছে বিজেপি। পরিসংখ্যান অনুযায়ী ৩, ৪, ৫, ৮, ৯, ১০, ১১, ১৬, ১৯, ২০, ২১, ২৬, ২৯ এবং ৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলেছে বিজেপি। অন্যদিকে ১, ২, ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ২৮, ৩১ এবং ৩২— সব মিলিয়ে ১৮টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। এই ১৮টি ওয়ার্ডে কীভাবে লিড এল, সেই সম্পর্কে পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান বলেন, আমরা পুরসভা এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। নাগরিকরা ভালো পরিষেবা পেয়েছেন বলেই ভোটে আমাদের পাশে থেকেছেন। 
বিজেপির দাবি, আগামী পুর নির্বাচনে উলুবেড়িয়া পুরসভা তাদের দখলে আসবে। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা বলেন, বর্তমানে আমাদের মাত্র একজন কাউন্সিলার রয়েছেন। সেখান থেকে আমরা বিধানসভা ভোটে ১৪টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছি। তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়েই মানুষ আমাদের সমর্থন করেছেন। আমরা পুরসভায় ক্ষমতায় এলে নাগরিকদের আরও ভালো পরিষেবা দেব।

Advertisement
সম্পর্কিত সংবাদ