Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বুথ সভাপতি ছাড়পত্র না দিলে দলে যোগদান নয়, জানাল বিজেপি নেতৃত্ব

মালদহ এবং গাজোল বিধানসভা বিজেপির দখলে। লিডও বেড়েছে কয়েক গুণ। বছর ঘুরলেই মালদহ বিধানসভার পুরাতন মালদহ পুরসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যেতে পারে।

বুথ সভাপতি ছাড়পত্র না দিলে দলে যোগদান নয়, জানাল বিজেপি নেতৃত্ব
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহ এবং গাজোল বিধানসভা বিজেপির দখলে। লিডও বেড়েছে কয়েক গুণ। বছর ঘুরলেই মালদহ বিধানসভার পুরাতন মালদহ পুরসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যেতে পারে। এই আবহে তৃণমূল পরিচালিত পুরসভার বেশকিছু কাউন্সিলার, জেলা পরিষদ সদস্য দলবদলের রাস্তায় হাঁটতে চলেছেন বলে জানাল বিজেপি নেতৃত্ব। পুরসভায় ২০টি ওয়ার্ডের মধ্যে ১৮ জন কাউন্সিলার তৃণমূলের। বাকিরা বিজেপির। সদ্য সমাপ্ত নির্বাচনে শহরের সিংহভাগ ওয়ার্ডে লিড নিয়েছে বিজেপি। এমন পরিস্থিতিতে কিছু কাউন্সিলার গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করতে শুরু করেছেন বলে খবর বিজেপি সূত্রে।  

Advertisement

অন্যদিকে, দুই বিধানসভার জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েত সদস্যরাও লাইনে রয়েছেন বলে বিজেপির একটি সূত্র জানিয়েছে। তবে, নেতৃত্ব সাফ বলেছে,  বুথ সভাপতি কাউকে দলে নেওয়ার ছাড়পত্র না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। তা সে তিনি যত বড় নেতাই হোন না কেন। এছাড়া, রাজ্য নেতৃত্ব যেমন নির্দেশ দেবে, সেইমতো জেলার নেতারা চলবেন বলে বুধবার জানিয়েছেন বিজেপির উত্তর মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য। বলেন, যখন সরকার পরিবর্তন হয়, অনেকেই ক্ষমতাসীন দলে চলে আসতে চান। কিন্তু এভাবে কাউকে নেওয়া হবে না। কেউ গেরুয়া আবির এবং জামা পরে ঘুরতেই পারেন। হাতে দলের ঝান্ডাও থাকতে পারে। তবে, তাঁরা শুধু সমর্থক হিসাবে থাকবেন। অনেক বিরোধী কাউন্সিলার সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সদস্য যোগাযোগ করছেন আমাদের দলে আসার জন্য। তৃণমূলের মালদহের মুখপাত্র শুভময় বসু বলেন, কেউ ব্যক্তিগতভাবে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন কি না, সেবিষয়ে কিছু জানা নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ