Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘দলবদলের সংস্কৃতি’ রুখতে বার্তা সুকান্তর

রাজ্যে দলবদলের সংস্কৃতি নিয়ে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে গুরুত্বারোপ। বিস্তারিত পড়ুন।

‘দলবদলের সংস্কৃতি’ রুখতে বার্তা সুকান্তর
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যে যে দলবদলের ‘ট্রেন্ড’ তৈরি হয়েছিল, তার  থেকে বেরিয়ে আসতে হবে বিজেপিকে। তৃণমূলের ‘বেনোজল’ দলে ঢুকলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে আগামী দিনে বিজেপি থাকবে না।  সোমবার মধ্যমগ্রামে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে এসে এই কথাই বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মধ্যমগ্রামের বাদু রোডে তৃণমূলের ঝাঁ-চকচকে পার্টি অফিস পালাবদলের পরেই দখল নিয়েছিল বিজেপি। এদিন সেই পার্টি অফিস সাজিয়ে গুছিয়ে নতুনভাবে উদ্বোধন করে বিজেপি। পার্টি অফিসের পাশেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন সুকান্তবাবু। সেখানে ‘দলবদলের সংস্কৃতি’ নিয়ে তিনি সরব হন। একই মঞ্চ থেকে শিক্ষাক্ষেত্র নিয়েও প্রশ্ন তোলেন সুকান্তবাবু। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের জানা উচিত। তাই তাঁর জীবন ও অবদান স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।’ দীর্ঘদিন তাঁর অবদানকে গুরুত্ব দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। কর্মীদের উদ্দেশে সুকান্তর আরও বার্তা, কোনো প্ররোচনায় পা না দিয়ে সংযমের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ