Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলাবাজি কাণ্ডে সেলুন মালিকের নামেই থানায় অভিযোগ বিজেপি নেতার

বারাসতের বিজেপি নেতা রাজা চক্রবর্তী সেলুন মালকিনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন। ঘটনার গুরুত্ব ও রাজনৈতিক প্রেক্ষাপট জানুন।

তোলাবাজি কাণ্ডে সেলুন মালিকের নামেই থানায় অভিযোগ বিজেপি নেতার
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তোলা চাওয়ার অভিযোগে এবার পাল্টা আইনি পদক্ষেপ নিলেন বারাসতের বিজেপি নেতা। সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত চক্রান্ত দাবি করে মঙ্গলবার রাতে বারাসত থানায় সেলুন মালকিন বিনীতা দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা রাজা চক্রবর্তী। এই ঘটনাকে কেন্দ্র করে বারাসতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল বলেই চলছে আলোচনা। অনেকের দাবি, রাজা বারাসত সাংগঠনিক জেলা সভাপতির ঘনিষ্ঠ। বারাসত বিধায়কের সঙ্গে জেলা সভাপতির ‘রাজনৈতিক দূরত্ব’ সর্বজনবিদিত বলেই দাবি কর্মীদের একাংশের। ফলে, এক্ষেত্রে অন্য সমীকরণ কাজ করেছে কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে বিজেপির অন্দরে। জানা গিয়েছে, ক’দিন ধরে বারাসতের কলোনি মোড় লাগোয়া একটি সেলুনকে কেন্দ্র করে তোলা চাওয়ার অভিযোগ ঘিরে চর্চা শুরু হয়। সেলুনের মালকিন বিনীতা দাসের অভিযোগ, রাজা চক্রবর্তী নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে তাঁকে ফোন করেন। তাঁর পরিচিত বলে দাবি করা দুই ব্যক্তি এসে ৫ লক্ষ টাকা দাবি করেন। 

Advertisement

থানায় অভিযোগ দায়ের করে রাজা চক্রবর্তী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তার ভিত্তি নেই। আমি যদি ফোন করে টাকা চেয়ে থাকি, তার প্রমাণ দিতে হবে। কোনো উসকানি বা অন্য কোনো উদ্দেশ্যে পরিকল্পনা করে আমাকে এই ঘটনায় জড়ানো হয়েছে। আমার সম্মানহানি হয়েছে। তাই আইনের আশ্রয় নিয়েছি। তিনি আরও বলেন, ওঁর অভিযোগ যদি সত্যি হত তাহলে থানায় জানাতেন। বিনীতা দাস জানিয়েছেন, রাজা চক্রবর্তীকে তিনি আগে চিনতেন না। রাজাই তাঁকে ফোন করে নিজের পরিচয় দিয়েছিলেন। ঘটনার পর থেকে আতঙ্ক ও মানসিক চাপে রয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ