Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ি আটকে পুলিশকে তোপ বিজেপি নেতার, ছাইয়ের গাড়ি চালাতে কে টাকা নিচ্ছে?

অবৈধভাবে ছাইয়ের গাড়ি যাতায়াত। আর তার থেকে চলছে দেদার তোলাবাজি! রাস্তায় নেমে ছাইয়ের গাড়ি আটকে বিস্ফোরক অভিযোগ তুললেন আসানসোলের সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি অভিজিৎ আচার্য।

গাড়ি আটকে পুলিশকে তোপ বিজেপি নেতার, ছাইয়ের গাড়ি চালাতে কে টাকা নিচ্ছে?
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অবৈধভাবে ছাইয়ের গাড়ি যাতায়াত। আর তার থেকে চলছে দেদার তোলাবাজি! রাস্তায় নেমে ছাইয়ের গাড়ি আটকে বিস্ফোরক অভিযোগ তুললেন আসানসোলের সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি অভিজিৎ আচার্য। শনিবার রাতে ছা‌ই বোঝাই লরি আটকে কুলটি থানার দিসেরগড়ে রীতিমতো বিক্ষোভ দেখান তিনি। পুলিশের সঙ্গেও তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। সেই ভিডিও সামনে আসতেই তোলপাড়। রাস্তায় দাঁড়িয়ে বিজেপি নেতা বলতে থাকেন,‘এক মাস ধরে ছাইয়ের গাড়ি যাতায়াত শুরু করেছে। এই রাস্তায় ছাইয়ের গাড়ি চালাতে কে বলেছে, আমরা জানতে চাই। এর জন্য কে টাকা পাচ্ছে? কোন পুলিশ টাকা নিচ্ছে? আমরা বারবার বাধা দিলেও কেন পুলিশ ছাই঩য়ের গাড়িগুলিকে ছাড়পত্র দিচ্ছে? এখানেই থেমে থাকেননি অভিজিৎ। তিনি বলে চলেন, ‘আগে একবার দিসেরগড় হয়ে নিয়ামতপুর রাস্তায় ছাইয়ের গাড়ি চালানোর চেষ্টা হয়েছিল। আমরা বাধা দেওয়াতে তা বন্ধ হয়ে গিয়েছিল। সরকার বদলের পর কে এটা চালু করাল, আমরা জানতে চা‌ই।’ তিনি জানিয়েছেন, ছা‌ই঩য়ের গাড়ি যাতায়াত করতে পারে কিনা, তা জানতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ঩ই-মেইল করেছিলাম। পর্ষদ আমাকে জানিয়েছে, একমাত্র বিশেষ কন্টেনার করেই ছাই পরিবহণ করা যায়। এই ছাই চোখে ঢুকলে গ্লুকোমা হবে। শিশুরা এই রাস্তা দিয়ে স্কুলে যায়। তাদের চোখ নষ্ট হয়ে গেলে যে গাড়ি চালানো করাচ্ছে সে দায়িত্ব নেবে তো?

Advertisement

শনিবার রাতে সারি দিয়ে ছাইয়ের গাড়ি দামোদরের উপর দিসেরগড় ব্রিজ পেরিয়ে পশ্চিম বর্ধমানে ঢুকতেই অভিজিৎ আচার্য সহ স্থানীয়রা গাড়ি আটকে দেয়। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়। গাড়ি ঘুরিয়ে দিতে বলে তাঁরা। উল্টে এক পুলিশকর্তা আন্দোলনকারিদেরই গাড়ি ঘুরিয়ে দিতে বলেন। তা নিয়েই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন বিজেপি জেলা সহসভাপতি। তিনি বলেন, ‘গাড়ি সাধারণ মানুষ ঘোরাবে না পুলিশ ঘোরাবে? সাধারণ মানুষের কাজ অবৈধ মাল পরিবহণ করা গাড়ি ঘোরানো।’ বেশ কিছু দিন ধরেই পুরুলিয়া জেলায় ডিভিসির তাপ বিদ্যুৎকেন্দ্রের ছাই বোঝা‌ই ডাম্পার সারি দিয়ে দিসেরগড় হয়ে নিয়ামতপুর পর্যন্ত আসছে। সেখান থেকে ১৯ নম্বর জাতীয় সড়কে উঠছে। পুরো রাস্তাটি জনবহুল। গাড়িগুলি থেকে ছাই ওড়ে। তা নিয়ে তিতিবিরক্ত পথচারি থেকে সাধারণ মানুষ। একাধিকবার তাঁরা ছাই পরিবহণের বিরোধিতা করে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছেন। অভিযোগ, দিনের আলোয় প্রতিবাদ হচ্ছে দেখে রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে শ’য়ে শ’য়ে ছাই বোঝাই গাড়ি পরিবহণ করার ব্যবস্থা হয়। শনিবার রাস্তায় নেমে আন্দোলন করে সেই পরিকল্পনাও ভেস্তে দেন বিজেপি নেতা। কিন্তু প্রশ্ন হল, ‘না খাউঙ্গা না খানে দুঙ্গা’য় বিশ্বাসী বিজেপি সরকারের শাসনে কার মদতে এই কাজ হচ্ছে? তা হলে কী বিজেপিরই একটি গোষ্ঠী বিপুল তোলা নিয়ে এই রুটে ছাই পরিবহণের অনুমতি দিয়েছে? অন্যদিকে, রবিবার জামুড়িয়ার বিজেপি বিধায়ক বিজন মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কিছু বার্তা দেন। তারমধ্যে কোলিয়ারি বন্ধ করে বিজেপি কর্মীর প্রতিবাদের সমালোচনা করেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, আপনাদের মনে হলে রাস্তায় নেমে বালির গাড়ি চেক করুন। অবৈধ বালি মনে হলে পুলিশকে খবর দিন। কিছুদিন আগেই জামুড়িয়ায় এসে রাস্তায় বালির গাড়ি আটকাতে বারণ করেছিলেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য।  

Advertisement
সম্পর্কিত সংবাদ