Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ, ধৃত ২

পুরানো শত্রুতার জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উলুবেড়িয়া থানার কুলগাছিয়া জানবাড় এলাকায়

বিজেপি নেতাকে  কুপিয়ে খুনের অভিযোগ, ধৃত ২
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পুরানো শত্রুতার জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উলুবেড়িয়া থানার কুলগাছিয়া জানবাড় এলাকায়। মৃত ব্যক্তির নাম বিজয় বাগ (৪৮)। বাড়ি কুলগাছিয়ার শ্রীকৃষ্ণপুরে। তিনি চণ্ডীপুর অঞ্চলের ১১ নং বুথের বিজেপি সভাপতি ছিলেন। উলুবেড়িয়া থানার পুলিশ মূল অভিযুক্ত দীপান্তর সামন্ত ওরফে ঘণ্টেশ্বর ও নন্দন বেরা নামে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিজয় বাগের সঙ্গে ঘণ্টেশ্বরের বিবাদ চলছিল। অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ নন্দন বেরা ফোন করে বিজয়কে জানবাড়ে তাঁর দোকানে আসতে বলে। বিজয় সেখানে যান। সেখানে আগে থেকে হাজির ছিল ঘণ্টেশ্বর। অভিযোগ, দোকানের সামনে পুনরায় বিজয়ের সঙ্গে ঘণ্টেশ্বরের 

Advertisement

বিবাদ বাধে। সেই সময় ঘণ্টেশ্বর ধারালো অস্ত্র দিয়ে বিজয়কে কোপায়। রক্তাক্ত অবস্থায় বিজয় মাটিতে পড়লে ঘণ্টেশ্বর পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে 
পাঠায়। পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনার তদন্ত 
শুরু করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ