Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

শিখদের চারটি সন্তানের পরামর্শ বিজেপি নেতার

পাঞ্জাবে প্রতিটি শিখ দম্পতির অন্তত চারটি সন্তান থাকা উচিত। এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগমোহন সিং রাজু।

শিখদের চারটি সন্তানের পরামর্শ বিজেপি নেতার
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: পাঞ্জাবে প্রতিটি শিখ দম্পতির অন্তত চারটি সন্তান থাকা উচিত। এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগমোহন সিং রাজু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে এনিয়ে চিঠিও লিখেছেন তিনি। তাঁর আরজি, তরুণ শিখ দম্পতিদের জন্য আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করুক সরকার। জগমোহন চিঠিতে উল্লেখ করেছেন, অন্ধ্রপ্রদেশ সরকার যেমন তৃতীয় ও চতুর্থ সন্তানের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে, তেমনই পাঞ্জাবেও একই প্রকল্প চালু করা উচিত। তিনি বলেন, ‘ভারতে শিখ সম্প্রদায় সংবিধান স্বীকৃত সংখ্যালঘু। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-এর তথ্য অনুযায়ী দেশের অন্যান্য সম্প্রদায়ের তুলনায় শিখদের জন্মহার সবচেয়ে কম। সেই কারণে শিখ জনসংখ্যা ধীরে ধীরে কমছে।’ তিনি আরও বলেন, ‘১৯৯১ সালে পাঞ্জাবের মোট জনসংখ্যার ৬২.৯৫ শতাংশ শিখ সম্প্রদায়ের মানুষ ছিল। ২০১১ সালের জনগণনায় তা কমে দাঁড়ায় ৫৭.৬৯ শতাংশ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ