Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্যমগ্রামে বিজেপি থেকে তৃণমূলে যোগ

আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা। সেই পর্বেই বিজেপির ঘরে ভাঙন ধরাল তৃণমূল

মধ্যমগ্রামে বিজেপি থেকে তৃণমূলে যোগ
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা। সেই পর্বেই বিজেপির ঘরে ভাঙন ধরাল তৃণমূল। রবিবার দুপুরে মধ্যমগ্রাম বিধানসভার পশ্চিম খিলকাপুর এলাকায় বিজেপির ২৫ জন নেতা-কর্মী, সমর্থক তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। উপস্থিত ছিলেন বারাসত ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি প্রমুখ। এনিয়ে খাদ্যমন্ত্রী রথীনবাবু বলেন, নেতাজিপল্লিতে এই কর্মী-সমর্থকরা দীর্ঘদিন ধরে বিজেপি করছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হয়েছেন তাঁরা। আগামী নির্বাচনে তাঁরা আমাদের হয়েই সক্রিয়ভাবে কাজ করবেন। তবে, বিজেপি নেতা তাপস মিত্রর দাবি, নিজেদের লোকেদেরই দলে নতুন করে যুক্ত করে প্রচার পেতে চাইছে তৃণমূল। কিন্তু খুব একটা লাভ হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ