অর্জুনের বিরুদ্ধে ১০টি মামলা  প্রত্যাহার করল বিজেপি সরকার
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্ত্রী হতেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় থাকা ১০টি মামলা প্রত্যাহার করে নিল বিজেপি সরকার। বিগত সরকারের আমলে বারাকপুর, নৈহাটি, টিটাগড়সহ একাধিক থানায় মোট ১০টি এফআইআর দায়ের করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, এমন দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন। সেই মামলায় ভোটের আগেই রক্ষাকবচ পেয়েছিলেন তিনি। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী সূর্যনীল দাস জানান, অর্জুনের বিরুদ্ধে দায়ের করা ওই সব এফআইআরে ‘তথ্যগত অসঙ্গতি’ রয়েছে। নিম্ন আদালতে প্রতিটি মামলাতেই ‘চূড়ান্ত রিপোর্ট’ দেওয়া হয়ে গিয়েছে বলেও জানান তিনি। এরপরই মামলাগুলির নিষ্পত্তি করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 

Advertisement