Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! কাটেয়ায় পার্টি অফিসের দেওয়ালে বিতর্কমূলক পোস্টার

গতকাল কাটোয়া জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা। ঠিক তার আগের দিন শুক্রবার সকালেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! কাটেয়ায় পার্টি অফিসের দেওয়ালে বিতর্কমূলক পোস্টার
  • ৬ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: আগামীকাল কাটোয়া জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা। ঠিক তার আগের দিন শুক্রবার সকালেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। এদিন সকাল হতেই দেখা যায় কাটোয়ার ধানমিলমোড়, পাঁচঘড়া মোড় সহ বিভিন্ন এলাকায় এবং বিজেপির কাটোয়া নগর পার্টি অফিসের দেওয়ালে বিতর্কমূলক পোস্টার। পোস্টারের লেখা নিয়ে স্থানীয় বিজেপি মহলে চরম উত্তেজনা ছড়ায়। সেখানে লেখা রয়েছে, '২০২১ এর বিধানসভা ভোটের লজ্জাজনক হারের পরে যে সমস্ত বিজেপির নেতারা কর্মীদের পাশে না দাঁড়িয়ে শাসক দলের হাতে বিক্রি হয়ে গিয়েছিল, ২০২৬ এর বিধানসভা ভোটে, তাদের আমরা বিজেপির রাজনৈতিক মঞ্চে দেখতে চাই না। অনিল দত্ত, প্রফেসার দয়াময় বিষুই, প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ, সীমা ভট্টাচার্য, অশোক রায়, পূর্ণেন্দু দত্ত এই সকল অকর্মন্য ও বিশ্বাসঘাতক নেতাদের হাত থেকে আমদের কাটোয়া বিধানসভার বিজেপি সংগঠন কে রক্ষা করতে হবে।'  

Advertisement

কে বা কারা নজর এড়িয়ে এমন পোস্টার সাঁটালো তা নিয়ে উঠছে প্রশ্ন।  তবে বিজেপি সূত্রে খবর, গোষ্ঠী কোন্দলের জেরেই কিছু বিক্ষুব্ধ বিজেপির কর্মী সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ