Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

ভোটের মুখে অসমে একঝাঁক নেতা-কর্মীকে বহিষ্কার বিজেপির

অসমে ভোটের মুখে দল বিরোধী কার্যকলাপের জন্য একঝাঁক নেতা ও কর্মীকে বহিষ্কার করল বিজেপি। তাঁদের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

ভোটের মুখে অসমে একঝাঁক নেতা-কর্মীকে বহিষ্কার বিজেপির
  • ২৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমে ভোটের মুখে দল বিরোধী কার্যকলাপের জন্য একঝাঁক নেতা ও কর্মীকে বহিষ্কার করল বিজেপি। তাঁদের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। আসন্ন ভোটে পদ্ম শিবিরের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ন’জন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দলের প্রাক্তন সহ সভাপতি জয়ন্ত কুমার দাস। দিসপুর থেকে বিজেপির প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়াইয়ে নেমেছেন তিনি। সেইসঙ্গে ছয় কর্মীর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বহিষ্কৃত কর্মীদের বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থী ও নেতাদের সমর্থন এবং সহযোগিতার অভিযোগ রয়েছে। শুক্রবার অসম বিজেপি সভাপতি দিলীপ সইকিয়া বলেছেন, দলের সংবিধানের নিয়ম অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ