Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বিশ্ববাংলা’ লোগো যুক্ত প্যাড ব্যবহার বন্ধের দাবি বিজেপির

রাজ্যে পরিবর্তনের সরকার গঠন হলেও ‘বিশ্ববাংলা’ লোগো যুক্ত প্যাড ব্যবহার বন্ধ হয়নি ইটাহার ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে।

‘বিশ্ববাংলা’ লোগো যুক্ত প্যাড ব্যবহার বন্ধের দাবি বিজেপির
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইটাহার: রাজ্যে পরিবর্তনের সরকার গঠন হলেও ‘বিশ্ববাংলা’ লোগো যুক্ত প্যাড ব্যবহার বন্ধ হয়নি ইটাহার ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে। বৃহস্পতিবার এই ঘটনা সামনে আসতেই দপ্তরে যায় বিজেপির ইটাহার ২ নম্বর মণ্ডলের প্রতিনিধি দল। এখনও বিশ্ববাংলা লোগো যুক্ত প্যাড ব্যবহার হওয়ায় প্রশ্ন তুলেছে বিজেপি। অভিযোগ, বিশ্ববাংলা লোগো যুক্ত প্যাডেই লিখে দেওয়া হচ্ছে ওষুধের নাম। খবর পেয়ে দপ্তরে যান বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি অনুনয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক শীতল সিংহ ও জেলা এসসি মোর্চার সম্পাদক হিরন্ময় সরকার। তাঁরা দপ্তরের আধিকারিক তন্ময় হালদারের সঙ্গে কথা বলেন। বিজেপির প্রতিনিধি দলের প্রশ্ন, এখনও কেন পুরনো প্যাড ব্যবহার হবে? এবিষয়ে বিএলডিও তন্ময় হালদার বলেন, বিষয়টি নজরে ছিল না। অবিলম্বে পূর্বতন সরকারের লোগো যুক্ত প্যাড বাতিল করব। বিজেপি নেতা অনুনয় বলেন, আমরা সরকারিভাবে বাতিল হওয়া প্যাড পরিবর্তন করে সরকার স্বীকৃত অশোক স্তম্ভ দেওয়া প্যাড ব্যবহারের আবেদন জানিয়েছি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ