Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঁচলায় ঘরছাড়াদের ফেরালেন বিজেপি প্রার্থী

ভোটের আগে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল পাঁচলা বিধানসভার ২২৯ নং বুথের তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। কিন্তু ফল ঘোষণার পর আতঙ্কে ঘরছাড়া হয়ে গিয়েছিলেন তাঁদের অনেকে।

পাঁচলায় ঘরছাড়াদের ফেরালেন বিজেপি প্রার্থী
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ভোটের আগে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল পাঁচলা বিধানসভার ২২৯ নং বুথের তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। কিন্তু ফল ঘোষণার পর আতঙ্কে ঘরছাড়া হয়ে গিয়েছিলেন তাঁদের অনেকে। শুক্রবার সেইসব তৃণমূল নেতা-কর্মীদের ঘরে ফিরিয়ে আনলেন পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন পাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে ২২৯ নম্বর বুথের তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে এলাকায় বুথ দখল করা থেকে ঘরবাড়ি ভাঙচুর করা এবং বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছিল। এমনকি এই বিধানসভা নির্বাচনের আগেও একইভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এইসব তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। নির্বাচনের ফল প্রকাশের পরে তাঁদের উপর হামলা হতে পারে, এই আশঙ্কায় একাধিক তৃণমূল নেতা-কর্মী ঘরছাড়া হয়ে গিয়েছিলেন। অমল পোল্লে জানান, পঞ্চায়েত নির্বাচনে এরা অনেক অত্যাচার করেছিল। দলের নির্দেশে আমরা সংযত আছি। তিনি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এদের রূপ দেখেছিলাম। এবারও আমাদের হুমকি দিয়েছিল। যদিও আজ আমরা এদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে দিয়েছি। অন্যদিকে, ঘরে ফিরতে পেরে খুশি স্থানীয় পঞ্চায়েত সদস্যরা স্বামী দীনবন্ধু কোলে। তিনি বলেন, আমাদের উপর কেউ অত্যাচার করেনি। আমরা আতঙ্কে ঘর ছেড়েছিলাম। আজ ঘরে ফিরে ভালো লাগছে। বিজেপি নেতা তথা প্রার্থী রঞ্জন পাল বলেন, দলের সভাপতির নির্দেশে আজ আমরা এদের ঘরে ফেরালাম। আমি সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের কাজে শামিল হতে বলেছি।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ