Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের প্রচারে এসে লিফলেট দিতেই প্রশ্নের মুখে বিজেপি প্রার্থী আনন্দময়

শনিবার নকশালবাড়িতে ভোট প্রচারে এসে প্রশ্নের মুখে পড়েন মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক আনন্দময় বর্মন।

ভোটের প্রচারে এসে লিফলেট দিতেই প্রশ্নের মুখে বিজেপি প্রার্থী আনন্দময়
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার নকশালবাড়িতে ভোট প্রচারে এসে প্রশ্নের মুখে পড়েন মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক আনন্দময় বর্মন। এদিন নকশালবাড়ির বাবুপাড়ার ইসকন মন্দিরে পুজো দিয়ে তারাবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রার্থী। দুপুরে নকশালবাড়ির পানিঘাটা মোড়ের দলীয় কার্যালয় থেকে কর্মীদের নিয়ে বাজারে প্রচারে বের হন। পরে নকশালবাড়ির হাসপাতাল মোড়ে প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দা অভিজিৎ ঘোষকে লিফলেট হাতে তুলে দিতেই প্রথমে প্রশ্ন পরে বিক্ষোভের মুখে পড়েন প্রার্থী। 

Advertisement

প্রার্থী তথা বিধায়ককে কাছে পেয়ে অভিজিৎ ঘোষ প্রশ্ন তোলেন, এলাকায় আপনি ক’বার এসেছেন? কোনো উন্নয়ন করছেন কি? এতেই ভ্যাবাচেকা খান প্রার্থী। এবার জিতলে কাজ হবে, আশ্বাস দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। অভিজিৎ ঘোষ বলেন, এখনে যা কাজ হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ করেছে। রাস্তা, নালা সবটাই পরিষদ থেকে করা হয়েছে। মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে কাজগুলি করিয়েছেন। পাঁচ বছরে বিধায়ক কোনো কাজ করেননি। তাই তাঁকে প্রশ্ন করেছি। 
যদিও পরে প্রার্থী আনন্দময় বর্মন বলেন, এক বাসিন্দা বলেছেন উনি আমাকে আগে গ্রামে দেখননি। কেন বললেন জানি না। তিনি যেভাবে সভাধিপতির প্রশংসা করছেন, তাতে পরিষ্কার ওই ব্যক্তি তৃণমূলের একনিষ্ঠ কর্মী। তৃণমূলের সমর্থক ছাড়া বাকিরা যেভাবে বিজেপিকে সমর্থন করছেন তাতে লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতব। 
মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের কো-অর্ডিনেটর তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, উনি বিধায়ক হিসাবে গত পাঁচ বছরে কী কাজ করেছেন, তা ইস্তাহার আকারে জনগণের সামনে নিয়ে এলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। মহকুমা পরিষদ উন্নয়নমূলক কাজ করেছে, তাই একজন সাধারণ ভোটার প্রশংসা করেছেন। মানুষ চায়, নিজের এলাকার উন্নয়ন। • প্রচারে বেরিয়ে প্রশ্নের মুখে আনন্দময় বর্মন। 

সম্পর্কিত সংবাদ