Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের কংগ্রেসে যোগদান নিয়ে খণ্ডযুদ্ধ

যোগদানের আগের মুহূর্তে হট্টগোল, বিতর্ক, বচসা। শেষ পর্যন্ত যা গড়াল হাতাহাতিতে! শুক্রবার প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনের ঘটনা।

প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের কংগ্রেসে যোগদান নিয়ে খণ্ডযুদ্ধ
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যোগদানের আগের মুহূর্তে হট্টগোল, বিতর্ক, বচসা। শেষ পর্যন্ত যা গড়াল হাতাহাতিতে! শুক্রবার প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনের ঘটনা। এদিন কংগ্রেসে যোগদানের কথা ছিল কলকাতা পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার রেহেনা খাতুনের। যোগদানের জন্য তিনি বিকালে বিধান ভবনে চলেও আসেন। কিন্তু এই যোগদান কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না পুরানো কংগ্রেস কর্মীরা। তাঁরা বিধান ভবনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বক্তব্য, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস কর্মীদের উপর প্রচুর অত্যাচার হয়েছে। তাহলে  কেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে কংগ্রেসে নেওয়া হচ্ছে? এমনকি, হই-হট্টগোলের মধ্যে ডিম ছোড়ার ঘটনাও ঘটে। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার ফলে যোগদান আর হয়নি। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, ‘রেহানা খাতুন কংগ্রেসে যোগদান করতে ইচ্ছুক। তাই একটি আবেদনপত্র নিয়ে তিনি বিধান ভবনে এসেছিলেন। তিনি যোগদান এখনও করেননি। তাঁর আবেদনপত্রটি প্রদেশ কংগ্রেস সভাপতি খতিয়ে দেখছেন। কংগ্রেস কর্মীদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে তা মিটে যায়।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ