Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জীবনবিমা নিগমের ২১ কাঠা জমি দখলে অভিযুক্ত ‘বিশ্বাস ব্রাদার্স’!

এলআইসির ২১ কাঠা জমি জবরদখল করে রেখেছেন ‘বিশ্বাস ব্রাদার্স’।

জীবনবিমা নিগমের ২১ কাঠা জমি দখলে অভিযুক্ত ‘বিশ্বাস ব্রাদার্স’!
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এলআইসির ২১ কাঠা জমি জবরদখল করে রেখেছেন ‘বিশ্বাস ব্রাদার্স’। অভিযোগ, আদালতের নির্দেশে সেই জমি ফেরত চাওয়ায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাস হুমকি দিয়েছিলেন জমির মালিক ওই বিমা সংস্থাকে। সেই জমির দখল নিতে  চেয়ে শনিবার নিউ আলিপুর থানার দ্বারস্থ হয় এলআইসি কর্তৃপক্ষ। আরও অভিযোগ, নিউ আলিপুর এলাকায় কলকাতা পুরসভার পার্কে হওয়া দুর্গাপুজো বন্ধ করাতে উদ্যেক্তাদের বিরুদ্ধে পুলিশকে দিয়ে অস্ত্র আইনে ভুয়ো মামলা করিয়েছিলেন বিশ্বাস ভাইরা। এতদিনে  সেই অভিযোগ সামনে এসেছে। 

Advertisement

জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রী অরূপ ও তাঁর ভাই স্বরূপের ক্লাব হিসাবে পরিচিত সুরুচি সঙ্ঘ যে মাঠে দুর্গাপুজো করত, সেই মাঠের আসল মালিক এলআইসি। অভিযোগ, কার্যত বন্দুক দেখিয়ে সেই মাঠ বিশ্বাস ভাইরা দখল করে রেখেছিলেন। মাঠ ফেরত চেয়ে একাধিকবার চিঠি দেয় কেন্দ্রীয় এই বিমা সংস্থা। কিন্তু তাদের কথায় পাত্তা দেননি দুই ভাই। তখন এলআইসি আদালতের দ্বারস্থ হয়। আদালতের রায় তাদের পক্ষেই যায়। তখন আদালতের নির্দেশের কপি পাঠিয়ে জমির দখল দাবি করে এলআইসি। তখন ফের তাদের হুমকির মুখে পড়তে হয় বলে জানা যাচ্ছে। রাজ্যে পালাবদল ঘটতেই সেই মাঠের দখল নিতে উদ্যেগী হয় এলআইসি। ইতিমধ্যে তারা সমস্ত নথি থানায় জমা দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মাঠ তাদের হাতে যেতে পারে বলে আশাবাদী এলআইসি কর্তৃপক্ষ। সেই সঙ্গে তদন্তে উঠে এসেছে, পুজোর জন্য ‘বিশ্বাস ব্রাদার্স’ সরকারি ত্রিপল এনে মাঠ ঘিরতেন। পুজোর বিভিন্ন জিনিস সরকারি খাতাো থেকে নিয়ে আসা হত বলে অভিযোগ। কীভাবে সরকারি জিনিস এই পুজোয় গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা জেনেছেন, পুজোর জন্য এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা তোলা আদায় করা হত। কেউ টাকা দিতে না চাইলে তাঁর দোকান বন্ধ করে দেওয়া হত। দুই ভাই তোলাবাজির টাকায় নামে-বেনামে কোথায় কোথায় কত সম্পত্তি করেছেন, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ