Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সামাজিক নাটকে বিশ্বজিৎ

জীবনের প্রতিটি ক্ষেত্রে শর্টকাট। সুখ ও সাফল্য যত দ্রুত পাওয়া যায়, তারই প্রতিযোগিতা চলে বর্তমান গতির যুগে। ফলে ব্যক্তিগত জীবনে মানসিক অস্থিরতা, ক্লান্তি এবং হতাশা বৃদ্ধি পাচ্ছে।

সামাজিক নাটকে বিশ্বজিৎ
  • ৬ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

• জীবনের প্রতিটি ক্ষেত্রে শর্টকাট। সুখ ও সাফল্য যত দ্রুত পাওয়া যায়, তারই প্রতিযোগিতা চলে বর্তমান গতির যুগে। ফলে ব্যক্তিগত জীবনে মানসিক অস্থিরতা, ক্লান্তি এবং হতাশা বৃদ্ধি পাচ্ছে। এরই পাশাপাশি কোথাও আবার তৈরি হচ্ছে ধর্মীয় বিভেদ। আর এই বিষয়গুলিকে মাথায় রেখে আগামী ২৩ মে তপন থিয়েটারে কুণালজিৎ-এর নির্দেশনায় মঞ্চস্থ হতে চলেছে দু’টি নাটক— ‘শিব মন্দির’ এবং ‘বৃষ্টি এল’। ‘শিব মন্দির’ নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি বলেন, ‘দু’টি নাটকই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করে।’ তাঁর বিশ্বাস, নতুন এই প্রয়াস দর্শকের ভালো লাগবে। নাটক দু’টির প্রযোজক ‘রেড কলস এন্টারটেইনমেন্ট’। মঞ্চসজ্জায় অজিত রায়। আলোকসম্পাতে সৈকত মান্না। আবহসংগীতে পার্থ ডি মিত্র। সামগ্রিক ব্যবস্থাপনায় শুভ্রা রূপা দত্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ