বুধবার সকাল থেকে মাদারিহাটের নাংডালা, বীরপাড়া ও ডিমডিমা চা বাগানে দাপিয়ে বেড়াল একটি বাইসন। দলছুট বাইসনটি দলমোড় জঙ্গল থেকে বেরিয়েছিল বলে খবর। নাংডালা চা বাগানের ফ্যাক্টরির সামনে বাইসনটির হামলায় দু'জন জখম হয়েছেন। তাঁদেরকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাগানগুলিতে আতঙ্ক ছড়িয়েছে।



