Bartaman Logo
১২ জুন, ২০২৬

প্রকাশ্য রাস্তায় বিষ্ণোই গ্যাংয়ের হানা, হরিয়ানায় হত জিম মালিক

হরিয়ানার হাঁসির ফাওয়ারা চক এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হলেন জিম মালিক কপিল। লরেন্স বিষ্ণোই গ্যাং হত্যার দায় স্বীকার করেছে। বিস্তারিত পড়ুন।

প্রকাশ্য রাস্তায় বিষ্ণোই গ্যাংয়ের হানা, হরিয়ানায় হত জিম মালিক
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: প্রকাশ্যে রাস্তায় গুলিতে ঝাঁঝরা যুবক। কয়েক সেকেন্ডের মধ্যে তাঁকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালায় শার্প শ্যুটাররা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। নিহত যুবকের নাম কপিল। তিনি একটি জিমের মালিক। বৃহস্পতিবার কাকভোরে হরিয়ানার হাঁসির 

Advertisement

ফাওয়ারা চক এলাকার এই ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। খুনের 
দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। 
পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাইকে করে আসে দুই শার্পশ্যুটার। হেলমেট ও মুখোশ পরা ছিল তাদের। ঘটনার সময় আর পাঁচটি দিনের মতোই জিমের সিঁড়িতে তরুণ-তরুণীদের ব্যায়াম করাচ্ছিলেন ২৬ বছরের কপিল। কিছু বুঝে ওঠার আগেই কপিলকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুই আততায়ী। বাইক থেকে নেমে দু’জনেই পিস্তল বের করে মোট ১০ রাউন্ড গুলি চালায়। কপিল সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শিখা নামে এক তরুণীও আহত হন। তাঁকে হিসারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ফরেন্সিক টিমও ঘটনাস্থলের 
নমুনা সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ দেখে শ্যুটারদের খোঁজ চালাচ্ছে পুলিশ ও ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। এদিকে অডিও মেসেজ করে হত্যার দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হরি বক্সার। আরডি ধালিওয়াল, হারমান সান্ধু এবং বিক্রম কাধাল মিলে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ