Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

রাতের খাবারে বিরিয়ানি ও তরমুজ, তারপর মর্মান্তিক পরিণতি এক পরিবারের

বিরিয়ানি খাওয়াই হল কাল। মর্মান্তিক পরিণতি মহারাষ্ট্রের এক পরিবারের। রাতের খাবার খেয়ে সন্দেহজনকভাবে বিষক্রিয়া হয়ে মৃত্যু একই পরিবারে চার সদস্যের। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের পায়ধুনি এলাকায়।

রাতের খাবারে বিরিয়ানি ও তরমুজ, তারপর মর্মান্তিক পরিণতি এক পরিবারের
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

মুম্বই, ২৭ এপ্রিল: বিরিয়ানি খাওয়াই হল কাল। মর্মান্তিক পরিণতি মহারাষ্ট্রের এক পরিবারের। রাতের খাবার খেয়ে সন্দেহজনকভাবে বিষক্রিয়া হয়ে মৃত্যু একই পরিবারে চার সদস্যের। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের পায়ধুনি এলাকায়। মৃতদের নাম, আবদুল্লাহ দোখাদিয়া (৪০), তাঁর স্ত্রী নাসরিন দোখাদিয়া (৩৫), এবং তাঁদের দুই কন্যা আয়েশা (১৬) ও জয়নাব (১৩)।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল তাঁদের পরিবারে আত্মীয়দের আমন্ত্রণ জানানো হয়েছিল। রাতে সবাই আনন্দের সঙ্গেই বিরিয়ানি খেয়েছিলেন। পরে রাত সাড়ে দশটা নাগাদ আত্মীয়রা বাড়ি থেকে চলে যান। এরপর গভীর রাতে, প্রায় ১টার সময় পরিবারের সদস্যরা তরমুজ খান। তার এক ঘণ্টার মধ্যেই শুরু হয় সমস্যা। ভোর ৫টা থেকে ৬টার মধ্যে পরিবারের সকলেই বমি, ডায়রিয়া এবং তীব্র দুর্বলতার সম্মুখীন হন। পরিস্থিতি দ্রুত অবনতি হলে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই একে একে মৃত্যু হয় ৪ জনেরই। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 'হঠাৎ করেই তাঁদের শারীরিক অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। বমি, পেট খারাপ আর দুর্বলতা এত দ্রুত বাড়ছিল যে বুঝে ওঠার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।' 

পুলিশ ও চিকিত্সকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার ফলেই তাঁদের এই পরিণতি। পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি সাধারণ রাতের খাবার কীভাবে ৪ জনের প্রাণ কেড়ে নিতে পারে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও তদন্ত চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ