Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কর্ণাটকে বার্ড ফ্লু

চলতি বছরে প্রথমবার কর্ণাটকে বার্ড ফ্লুর হদিশ মিলল। বেঙ্গালুরুর উপকণ্ঠে হেসারাঘাট্টার কাছে মুথুর গ্রামের একটি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শনাক্ত করা হয়।

কর্ণাটকে বার্ড ফ্লু
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: চলতি বছরে প্রথমবার কর্ণাটকে বার্ড ফ্লুর হদিশ মিলল। বেঙ্গালুরুর উপকণ্ঠে হেসারাঘাট্টার কাছে মুথুর গ্রামের একটি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শনাক্ত করা হয়। ১৪ এপ্রিল ওই খামারের মুরগিগুলি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সময় সংক্রমণ ধরা পড়ে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হদিশ মিলতেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। তারই অংশ হিসাবে গত ১৬ এপ্রিল মোট ৭ হাজার ৪৪৪টি মুরগি মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়। একইসঙ্গে খামারের ১০ জন কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রাণীসম্পদ, স্বাস্থ্য দপ্তর ও জেল প্রশাসনের টিম। প্রাথমিক তদন্তে অনুমান, হেসারাঘাট্টার একটি হ্রদ থেকেই সংক্রমণ ছড়িয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ