Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বায়োমেট্রিক হাজিরা ডি এল এড কলেজেও

বি এড কলেজের পরে এবার ডি এল এড কলেজেও আবশ্যিক হল বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি।

বায়োমেট্রিক হাজিরা  ডি এল এড কলেজেও
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বি এড কলেজের পরে এবার ডি এল এড কলেজেও আবশ্যিক হল বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি। কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই-র ২০১৪ সালে জারি করা বিধি অনুযায়ী, দু-বছরের ডি এল এড কোর্সে প্র্যাকটিক্যালসহ কোর্স ওয়ার্কে শিক্ষক এবং পড়ুয়াদের ন্যূনতম ৮০ শতাংশ হাজিরা আবশ্যিক। স্কুল ইন্টার্নশিপের জন্য ন্যূনতম ৯০ শতাংশ হাজিরা আবশ্যিক। অথচ উপস্থিতির হার অধিকাংশ কলেজেই মানা হত না বলে অভিযোগ। ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক যন্ত্রাদি কলেজে বসানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলেজের অনুমোদন নবীকরণের জন্য এটি আবশ্যিক শর্ত বলেও উল্লেখ করা হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিতে।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ