Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বইমেলায় স্টল আইএফএ’র

বইমেলায় স্টল আইএফএ’র
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর। আসন্ন কলকাতা বইমেলায় থাকছে আইএফএ’র স্টল। বই, ম্যাগাজিন, দুর্লভ ছবির সমাহার। ২৭৬ নম্বর স্টল থেকে তা সংগ্রহ করতে পারেন আগ্রহীরা। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বহু ইতিহাসের সাক্ষী। গবেষক ও ফুটবলপ্রেমীর সোনার খনি। আইএফএ’র উদ্যোগে তাঁরাও উপকৃত হবেন। বইমেলা শুরু আগামী ২৮ জানুয়ারি।
Advertisement
সম্পর্কিত সংবাদ