হাসপাতালে ভরতি বিমান বসু
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: দিল্লির এইমসে ভরতি প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। শুক্রবার রাতে সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় নয়াদিল্লির এ কে গোপালন ভবন সূত্রে এখবর জানানো হয়েছে। যদিও পার্টি নেতৃত্বের সাফ দাবি, কোনো গুরুতর সমস্যা হয়নি। রুটিন চেক আপ হয়েছে। তারই সঙ্গে একটি মাইনর সার্জারি। পার্টি নেতৃত্ব জানিয়েছে, গতবার বিমানবাবু যখন দিল্লিতে এসেছিলেন, তখনই স্থির হয়েছিল যে এইমসে চিকিৎসা হবে তাঁর। সেইমতোই তিনি দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছেন। বিমান বসুর শারীরিক অসুস্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেসব খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ খারিজ করেছেন সিপিএমের কেন্দ্রীয় নেতারা। তাদের মন্তব্য, বিমানদা দিব্যি আছেন। সুস্থ আছেন। পাশাপাশি এদিন পেটের সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য।

Advertisement