Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভুল হয়ে গিয়েছে, এপস্টাইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস

এপস্টাইন ফাইল ঘিরে তোলপাড় বিশ্ব। এই যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বের নাম। এপস্টাইন ফাইলে উল্লেখ পাওয়া গিয়েছে বিল গেটসেরও নাম

ভুল হয়ে গিয়েছে, এপস্টাইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:০২
Prefer us on Google

ওয়াশিংটন, ২৫ ফেব্রুয়ারি: এপস্টাইন ফাইল ঘিরে তোলপাড় বিশ্ব। এই যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বের নাম। এপস্টাইন ফাইলে উল্লেখ পাওয়া গিয়েছে বিল গেটসেরও নাম। অবশেষে এনিয়ে মুখ খুললেন মাইক্রোসফ্টের সহ প্রতিষ্ঠাতা। নিজের ‘ভুল’ স্বীকার করে নিয়েছেন এই মার্কিন ধনকুবের। গেটস ফাউন্ডেশনের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জেফ্রি এপস্টাইনের সঙ্গে যোগাযোগ রাখাই ছিল আমার সবথেকে বড় ভুল।’ যদিও কোনও বেআইনি কাজের সঙ্গে জড়িত থাকার কথা মানতে চাননি গেটস ফাউন্ডেশনের কর্তা।

Advertisement

বিল গেটেসের সঙ্গে নাম জড়িয়েছে দুই রুশ মহিলার। তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। সূত্রের খবর, দিন কয়েক আগে গেটস ফাউন্ডেশনের কর্মীদের সামনে রুশ মহিলাদের সঙ্গে তাঁর অতীতের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন বছর ৭০ বয়সি এই মার্কিন ধনকুবের। তবে সেই মহিলাদের সঙ্গে কোনও ভাবেই জেফ্রি এপস্টাইনের কোনও যোগ ছিল না বলেও দাবি তাঁর। 

মার্কিন বিচার বিভাগের বিভিন্ন নথি ও ছবি প্রকাশ্যে আসার পরেই নতুন করে বিতর্কের মুখে পড়েছেন গেটস। এপস্টাইনের সঙ্গে একাধিক বৈঠকে দেখা যায় তাঁকে। এমন কিছু ছবিও প্রকাশ্যে যেখানে কয়েকজন নারীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে, যাঁদের মুখ আড়াল করা ছিল।  এই প্রসঙ্গে গেটস ফাউন্ডেশনের একটি বৈঠকে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি কোনও বেআইনি কাজ করিনি। আমি বেআইনি কিছু দেখিওনি। আমি কখনও ভিক্টিমদের সঙ্গে সময় কাটাইনি। আমার দুই ব্যক্তিগত সম্পর্কের কথা এপস্টাইন পরে জানতে পেরেছিলেন। তবে এপস্টাইনের সঙ্গে সময় কাটিয়ে ভুল করেছি। ওঁর সঙ্গে গেটস ফাউন্ডেশনের কর্তাদের আলাপ করিয়ে দেওয়াও ঠিক হয়নি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ