Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে, শ্যামপুর থানার শ্যামপুর গাদিয়াড়া রাস্তার শীতলপুরে।

পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে, শ্যামপুর থানার শ্যামপুর গাদিয়াড়া রাস্তার শীতলপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অঙ্কন প্রামাণিক (২১)। বাড়ি শ্যামপুর থানার নারকেলবাড় গ্রামে। দুর্ঘটনায় বাইকে থাকা অন্য দুই আরোহী আহত হয়েছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি বাইকে চেপে অঙ্কন এবং তাঁর দুই বন্ধু শ্যামপুর থেকে গাদিয়াড়া যাচ্ছিলেন। শীতলপুরের কাছে তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুদের খুঁটিতে ধাক্কা দেয়। তাতে তিন বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর শ্যামপুর থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তিন বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় কমলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অঙ্কনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই বাইক আরোহীর অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত বা আহত কোনো বাইক আরোহীর মাথাতেই হেলমেট ছিল না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ