জলপাইগুড়ির তিস্তা ব্রিজের আগে বিবেকানন্দপল্লি এলাকায় পথ দুর্ঘটনা। মারাত্মক জখম হলেন ২ জন। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি মেডিক্যালে। সিভিল ডিফেন্সের এক কর্মী জলপাইগুড়ি থেকে বানারহাটে যাওয়ার পথে ঘটনাটি দেখতে পান। তিনি খবর দেন পুলিশকে। এরপর অকুস্থলে পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় ওই দুজনকে উদ্ধার করেন হাসপাতালে নিয়ে আসে। তাঁদের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে একজনের কাছ থেকে একটি মোবাইল পাওয়া গিয়েছে। সেটির সাহায্যে পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ কর্মীরা। বৃষ্টির মধ্যেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।


