Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

বিহারে মন্ত্রিসভা সম্প্রসারণ আজ, স্থান পেতে পারেন নীতীশ-পুত্র

সদ্য যোগ দিয়েছেন রাজনীতিতে। নাম লিখিয়েছেন বাবার দলেই। এবার বিহারের মন্ত্রিসভাতেও স্থান পেতে পারেন জেডিইউ সভাপতি নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার।

বিহারে মন্ত্রিসভা সম্প্রসারণ আজ, স্থান পেতে পারেন নীতীশ-পুত্র
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: সদ্য যোগ দিয়েছেন রাজনীতিতে। নাম লিখিয়েছেন বাবার দলেই। এবার বিহারের মন্ত্রিসভাতেও স্থান পেতে পারেন জেডিইউ সভাপতি নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুরু থেকেই কর্মীদের ইচ্ছা ছিল নিশান্তের নাম মন্ত্রিসভায় যুক্ত হোক। গত মাসেই তাঁকে উপমুখ্যমন্ত্রী করা যেত। কিন্তু নিশান্ত দ্বিধায় ছিলেন। অবশেষে সম্মত হয়েছেন। আজ, বৃহস্পতিবার মন্ত্রিসভা সম্প্রসারণ অনুষ্ঠানে তিনি শপথ নিতে পারেন। নীতীশ কুমারের ইস্তফার পর বিজেপি নেতা সম্রাট চৌধুরীর নেতৃত্বে নতুন সরকার তৈরি হলে, জল্পনা ছড়ায় জেডিইউ সুপ্রিমোর উত্তরসূরি নিশান্ত মন্ত্রিসভায় থাকবেন। তবে নিশান্ত নাকি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। জানান, কোনো পদ গ্রহণের আগে তিনি দলীয় কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। ফলে জেডিইউ-র প্রবীণ নেতা বিজয় কুমার চৌধুরী ও বিজেন্দ্র প্রসাদ যাদব মন্ত্রী হিসাবে শপথ নেন। তাঁদের উপমুখ্যমন্ত্রী করা হয়। জেডিইউ সূত্রের দাবি, প্রায় ডজনখানেক দলীয় নেতা মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন আজ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নীতিন নবীন। নিশান্ত ছাড়াপ জেডিইউ কোটায় যাঁরা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তাঁদের মধ্যে রয়েছেন অশোক চৌধুরী, শ্রাবণ কুমার ও লেশি সিং। পাশাপাশি মন্ত্রিসভায় থাকতে পারে এলজেপিআরভি ও এইচএএম-এর প্রতিনিধিরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ