Bartaman Logo
২০ জুলাই, ২০২৬

৪০ ডিগ্রির গরমেও কম্বল বিলি বিহারের বিজেপি মন্ত্রীর!

এপ্রিলের ৪০ ডিগ্রি গরমে পুড়ছে বিহারের বেগুসরাই। তবে তার মধ্যেও মন্ত্রী ঘোষণা করলেন যে, তিনি কম্বল বিতরণ করবেন। আর তা শুনে আহিয়াপুর গ্রামে জড়ো হলেন প্রায় ৭০০ জন।

৪০ ডিগ্রির গরমেও কম্বল বিলি বিহারের বিজেপি মন্ত্রীর!
  • ১০ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

পাটনা: এপ্রিলের ৪০ ডিগ্রি গরমে পুড়ছে বিহারের বেগুসরাই। তবে তার মধ্যেও মন্ত্রী ঘোষণা করলেন যে, তিনি কম্বল বিতরণ করবেন। আর তা শুনে আহিয়াপুর গ্রামে জড়ো হলেন প্রায় ৭০০ জন। ঠা ঠা রোদে দুর্গতদের হাতে গরম কম্বল তুলে দেওয়ার সময় বাছওয়ারার বিজেপি বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুরেন্দ্র মেহতার হাসিমুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনায় বিরোধী শিবির তীব্র কটাক্ষ করেছে। তারা বলছে, সমাজসেবা যদি করতেই হয়, তাহলে কম্বল তো শীতকালেও দান করা যেত। হঠাৎ এই ভরা গরমে কম্বল দেওয়ার অর্থ শুধুমাত্র প্রচার পাওয়া ছাড়া আর কিছুই নয়। গত ৬ এপ্রিল ছিল বজেপির ৪৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সেই উপলক্ষ্যেই কম্বল বিলির আয়োজন করেন মন্ত্রী। তীব্র দাবদাহ থাকলেও কম্বল বিলির কথা শুনেই এলাকায় প্রচুর মানুষ এসেছিলেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ