Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

রেকর্ড, টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয়ী ভারত

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে রেকর্ড গড়ে জয় পেল ভারত। মাত্র তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ করে ১ ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যাবধানে জয় ভারতের ।

রেকর্ড, টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয়ী ভারত
  • ৮ জুন, ২০২৬ ১১:১৯
Prefer us on Google

নিউ চণ্ডীগড়, ৮ জুন: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে রেকর্ড গড়ে জয় পেল ভারত। মাত্র তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ করে এক ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে জয়ী হল ভারত। যা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় হিসেবেই তকমা পেল ক্রিকেটের ইতিহাসে।

Advertisement

এর আগে গতকাল অর্থাৎ রবিবার প্রথম ইনিংসে ৫৬৪ রানে ৮ উইকেট হারিয়ে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। অধিনায়ক শুভমন গিল শতরান করেন। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ঋষভ পন্থ ও অন্যান্য ব্যাটাররা। আফগানিস্তানের বিপক্ষে ভারতের বিশাল ৫৬৪ রানের পর বোলিংয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তরুণ স্পিনার মানব সুথার। তৃতীয় দিনের সকালেও সেই ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। আফগান ব্যাটারদের চাপে ফেলে আরও চারটি উইকেট তুলে নেন। নিজের প্রথম টেস্ট ইনিংসেই ২২ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার অনন্য কৃতিত্বও গড়েন এই তরুণ স্পিনার। সুথারের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি আফগানিস্তানের ব্যাটাররা। প্রথম ইনিংসে মাত্র ১৫২ রানেই অলআউট হয়ে যায় আফগান টিম।

এরপর ফলো অন-এ খেলতে নেমেও আফগান ব্যাটাররা ভারতীয় স্পিন আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে যায় মাত্র ১১২ রানে। ফলে এক ইনিংস ও ৩০০ রানে জয়ী হয় ভারত। প্লেয়ার অব দ্য ম্যাচ হন সুথার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ