Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

চম্পতের বিরুদ্ধে এফআইআর না হলে বড়ো আন্দোলন

অযোধ্যার রামমন্দিরে প্রণামী ও দানসামগ্রী তছরুপের ঘটনায় সুর চড়াল ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই সহ তিন জনের বিরুদ্ধে যদি এফআইআর দায়ের না হয়, তাহলে তারা বড়ো আন্দোলনের পথে হাঁটবে বলে জানিয়েছে বার অ্যাসোসিয়েশন।

চম্পতের বিরুদ্ধে এফআইআর না হলে বড়ো আন্দোলন
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অযোধ্যা: অযোধ্যার রামমন্দিরে প্রণামী ও দানসামগ্রী তছরুপের ঘটনায় সুর চড়াল ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই সহ তিন জনের বিরুদ্ধে যদি এফআইআর দায়ের না হয়, তাহলে তারা বড়ো আন্দোলনের পথে হাঁটবে বলে জানিয়েছে বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি কালিকাপ্রসাদ মিশ্র এবং অন্য আইনজীবীদের অভিযোগ, যারা প্রণামি চুরির সঙ্গে যুক্ত তাদের সরকার ও প্রশাসন আড়াল করছে। এর মধ্যে চম্পত ছাড়াও রয়েছেন ট্রাস্টের প্রাক্তন সদস্য অনিল মিশ্র ও মন্দিরের আধিকারিক গোপাল রাও। এখনও তাঁদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি। এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবেন। ইতিমধ্যেই চম্পত ও অনিলকে ক্লিনচিট দিয়েছে পুলিশ। সংগঠনের তরফে একটি প্রতিনিধি দল অযোধ্যার পুলিশ সুপার গৌরব গ্রোভারের সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এর আগে ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশন জানিয়েছিল, প্রণামি চুরিতে অভিযুক্ত কারও বিরুদ্ধে তাদের কোনো সদস্য মামলা লড়বেন না। কোনো আইনজীবী অভিযুক্তদের হয়ে মামলা লড়লে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলেও ঘোষণা করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ