Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

চাকরি খোয়ালেন বিয়েলসা

কোচেদের কোচ বলা হয় তাঁকে। কিন্তু মার্সেলো বিয়েলসার উরুগুয়ে বিশ্বকাপে দাগ কাটতে ব্যর্থ।

চাকরি খোয়ালেন বিয়েলসা
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মন্তে ভিডিও: কোচেদের কোচ বলা হয় তাঁকে। কিন্তু মার্সেলো বিয়েলসার উরুগুয়ে বিশ্বকাপে দাগ কাটতে ব্যর্থ। এমনকি, দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা (১৯৩০, ১৯৫০) গ্রুপ রাউন্ডের বাধা টপকাতে পারেনি। এমন পরিস্থিতিতে চাকরি খোয়ালেন বিয়েলসা। এর আগে যাবতীয় ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়েছিলেন তিনি। গ্রুপে স্পেনের কাছে বশ মানে লাতিন আমেরিকার এই দেশটি। দুর্বল সৌদি আরবকে হারাতে ব্যর্থ ভালভার্দেরা। প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দের বিপক্ষে ২-২ গোলে ড্র করে উরুগুয়ে। শুধু তাই নয়, বিয়েলসা ব্রিগেডকে টপকে পরের রাউন্ডে পা রাখেন ভোজিনহারা। শোনা গিয়েছিল, ড্রেসিং-রুমের রাশও বিয়েলসার হাতে নেই। বেসুরো গাইছেন অনেকেই। বিশ্বকাপ চলাকালীন ক্ষোভের বারুদ জমছিল। উরুগুয়ে বিদায় নিতেই দাউদাউ করে আগুন জ্বলছে। শেষপর্যন্ত বিয়েলসাকে সরিয়েই দিল উরুগুয়ে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ