Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধাননগর: নির্বাচনি বিধিভঙ্গ, পাঁচ হাজার প্রচার সামগ্রী সরানো হল

নির্বাচনি বিধিভঙ্গ। তার জেরে ব্যানার, পোস্টার সহ বিধাননগরের ৭টি থানা এলাকা থেকে সরানো হল পাঁচ হাজার প্রচার সামগ্রী।

বিধাননগর: নির্বাচনি বিধিভঙ্গ,  পাঁচ হাজার প্রচার সামগ্রী সরানো হল
  • ১৪ এপ্রিল, ২০২৬ ১৪:০৪

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নির্বাচনি বিধিভঙ্গ। তার জেরে ব্যানার, পোস্টার সহ বিধাননগরের ৭টি থানা এলাকা থেকে সরানো হল পাঁচ হাজার প্রচার সামগ্রী। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিক দলগুলি প্রচারের নাম করে কোথাও বিধিভঙ্গ করছে কি না, তার উপর নজর রাখছে কমিশনের এমসিসি টিম।

Advertisement

গত ১০ তারিখ পর্যন্ত রাজারহাট, নিউটাউন, টেকনোসিটি, ইকোপার্ক, এয়ারপোর্ট, নারায়ণপুর ও বাগুইআটি এই সাতটি থানা এলাকায় বিধিভঙ্গের ঘটনা নজরে আসে। কমিশন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যৌথ অভিযান চালিয়ে ওই পাঁচ হাজার প্রচার সামগ্রী সরিয়ে দিয়েছে।
জানা গিয়েছে, এর মধ্যে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফের ৫১৬টি ব্যানার রয়েছে। এই দলের অন্যান্য‌ জিনিসপত্র সরানো হয়েছে ৪,৩৩৫টি। তৃণমূল, সিপিএম ও বিজেপির পোস্টার খোলা হয়েছে ৫৯টি জায়গায়। নির্বাচনি বিধিভঙ্গের ব্যাপারে গত ১২ এপ্রিল বাগুইআটি থানায় একটি মামলা রুজু হয়েছে।

সম্পর্কিত সংবাদ