নয়াদিল্লি: চিন্তায় পড়েছেন ভারতীয় দাবাডু অর্জুন এরিগাসি। বিশ্ব র্যাপিড ও ব্লিটজ দাবায় অংশগ্রহণ করতে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। কিন্তু এখনও ভিসা হাতে পাননি তিনি। এর জন্য মার্কিন দূতাবাসে ফাস্ট ট্র্যাক ভিসার জন্য আবেদনও করেছেন অর্জুন। তবে এত কম সময়ে তা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউ ইয়র্কে বসছে এই প্রতিযোগিতার আসর। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।



