Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের জার্সিতে পাকিস্তানের নাম, আপত্তি বিসিসিআইয়ের

ভারতের জার্সিতে পাকিস্তানের নাম, আপত্তি বিসিসিআইয়ের
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান বিতর্ক থামার নাম নেই। এতদিন চিরপ্রতিদ্বন্দ্বী দেশে রোহিত শর্মাদের খেলতে না যাওয়া নিয়ে চর্চা চলছিল। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে দুবাইয়ে টিম ইন্ডিয়ার ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। তবে এবার নতুন করে মাথাচাড়া দিয়েছে জার্সি বিতর্ক। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে আপত্তি জানিয়েছে বিসিসিআই। আর তাতেই ক্ষুব্ধ পিসিবি।
Advertisement
সাধারণত বড় টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির জার্সিতে আয়োজক দেশের নাম ও সাল লেখা থাকে। কিন্তু টিম ইন্ডিয়া যেহেতু হাইব্রিড মডেলে খেলবে, তাই পাকিস্তানের নাম রাখতে রাজি নয়। এই প্রসঙ্গে পিসিবি’র এক কর্তা সংবাদমাধ্যমে বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশাচ্ছে। ওরা পাকিস্তানে খেলতে আসতে রাজি নয়। উদ্বোধনী ফটোশ্যুটে ক্যাপ্টেনকেও পাঠাতে চাইছে না। এখন শুনছি, জার্সিতে নাকি পাকিস্তানের নামও রাখবে না। এটা ক্রিকেটের জন্য মোটেই ভালো বিজ্ঞাপন নয়। আশা করি, আইসিসি গোটা বিষয়ে হস্তক্ষেপ করবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ