Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতকে বিঁধে সাইবার অ্যাডভাইজারি কানডার

সাইবার সিকিওরিটি অ্যাডভাইজারি প্রকাশ করে সরাসরি শত্রুদেশের তালিকায় ভারতের নাম জুড়ে দিয়েছে কানাডা। জাস্টিন ট্রুডো সরকারের এই পদক্ষেপকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।

ভারতকে বিঁধে সাইবার অ্যাডভাইজারি কানডার
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: সাইবার সিকিওরিটি অ্যাডভাইজারি প্রকাশ করে সরাসরি শত্রুদেশের তালিকায় ভারতের নাম জুড়ে দিয়েছে কানাডা। জাস্টিন ট্রুডো সরকারের এই পদক্ষেপকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। সমালোচনার সুরে নয়াদিল্লি সাফ জানিয়েছে, ভারতকে ধারাবাহিক আক্রমণের কৌশল নিয়েছে কানাডা। ভিত্তিহীন নয়া সিকিওরিটি অ্যাডভাইজারি সেই তালিকাকে দীর্ঘ করেছে মাত্র।  
Advertisement
সম্প্রতি ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট ২০২৫-২০২৬ প্রকাশ করেছে কানাডা। তাতে উল্লেখ করা হয়েছে, নয়াদিল্লি সরকারিভাবে কানাডায় হ্যাকার হানার পরিকল্পনা করছে। সেইসঙ্গে সাইবার-নজরদারিরও প্রস্তুতি নিচ্ছে ভারত। সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই ট্রুডোর দেশের কড়া সমালোচনা করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সমস্ত দাবি উড়িয়ে এধরনের ভিত্তিহীন অভিযোগ থেকে কানাডাকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। 
এর আগে খালিস্তানপন্থী কানাডার নাগরিকদের খুনের ষড়যন্ত্রে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে অভিযোগ করেছিল ট্রুডো সরকার। সেই ঘটনায় এমনিতেই দু’দেশের সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে। তারই মধ্যে ফের নয়াদিল্লির বিরুদ্ধে সাইবার অ্যাটাকের অভিযোগ করল অটোয়া। ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ