Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভারতীয় মজদুর সংঘের দাদাগিরি, জনতার দরবারে আবেদন প্রৌঢ়ার

বিধবা এক মহিলার দোকান সম্পূর্ণ ঢেকে দিয়ে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) অফিস তৈরি করেছে। ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভা এলাকারা আমতলায়।

ভারতীয় মজদুর সংঘের দাদাগিরি, জনতার দরবারে আবেদন প্রৌঢ়ার
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধবা এক মহিলার দোকান সম্পূর্ণ ঢেকে দিয়ে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) অফিস তৈরি করেছে। ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভা এলাকারা আমতলায়। মহিলার নাম অঞ্জনা মণ্ডল। অঞ্জনাদেবী বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি জেলার বিজেপি নেতৃত্বকেও জানান। তাঁর বক্তব্য, কোনো সুরাহা না হওয়ায় প্রবল সমস্যায় পড়েছেন। অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। কোনো উপায় না থাকায় জনতার দরবারে আবেদন জানাতে এসেছেন। মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সময় পেলে তাঁকে জানাবেন অসহায়তার কথা। মঙ্গলবার সল্টলেকে বিজেপি অফিসে এসে নাম নথিভুক্ত করিয়েছেন বলে জানান। অঞ্জনাদেবী পুলিশকে জানিয়েছেন, তিনি বিধবা। তাঁর একমাত্র জীবিকার অবলম্বন দোকানঘরটি। সেটি থেকে যা ভাড়া প্রাপ্ত হয় সেই অর্থে সংসার চলে। বিএমএস অটো ইউনিয়নের কয়েকজন সদস্য দোকানটির সামনে অবৈধভাবে একটি গুমটি বসিয়ে জায়গা দখল করে রেখেছেন। ফলে দোকানে ঢোকা যাচ্ছে না। ভাড়া নিতে ইচ্ছুক ব্যক্তিরা অবৈধ দখলদারির কারণে নিতে চাইছেন না। তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। দখলদারদের বহুবার অনুরোধ ও নিষেধ করেছেন। তবে তাঁরা কর্ণপাত করেননি। অবৈধ দখল সরাননি। প্রৌঢ়ার আবেদন, বিষয়টির দ্রুত তদন্ত করে দোকানের সামনে থেকে অবৈধভাবে বসানো গুমটি অপসারণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করে ন্যায়বিচার প্রদানের ব্যবস্থা করা হোক। এবার মুখ্যমন্ত্রীর দরবারে এসে এই অভিযোগ জানিয়ে সুরাহা চাইবেন বলে জানালে তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ