নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএতে (সন্ত্রাস বিরোধী প্রতিরোধক মূলক আইন) মামলা লাগু করল এনআইএ। শুক্রবার কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ইউএপিএ আইনে শওকতের বিরুদ্ধে মামলা দায়ের করার আবেদন জানায়। বিচারক আরজি মঞ্জুর করেন। এনআইএ’র বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী জানান, ‘ইউএপিএ আইনের ১৬ ও ১৮ ধারায় মামলা দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্ত করবে এনআইএ।’ তদন্তকারী সংস্থার অভিযোগ, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের পিছনে ছিল নানা ষড়যন্ত্রমূলক কাজের অভাস। প্রাথমিকভাবে তার প্রমাণও মিলেছে। আর সে কারণেই সন্ত্রাসবাদী প্রতিরোধমূলক আইনে মামলা দায়ের করার জন্য এদিন আদালতে ওই বিশেষ আবেদন জানানো হয়।



