Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভবানীপুরে ভোট: সামগ্রী সংরক্ষণ

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুরে ভোট: সামগ্রী সংরক্ষণ
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় নির্বাচন সংক্রান্ত যাবতীয় কিছু সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি গৌরাঙ্গ কান্তর নির্দেশ, গণনাকেন্দ্রের সমস্ত সিসিটিভি ক্যামেরা, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট মেশিন প্রভৃতি সবই সংরক্ষণ করতে হবে। কোনোকিছু নষ্ট করা যাবে না। নির্বাচন সংক্রান্ত সবকিছুই সংরক্ষণ করে রাখতে হবে। এই মামলার শুনানি তিনসপ্তাহ পরে। যদিও এদিন মামলার শুনানির শুরুতেই বিচারপতি কান্ত মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, ‘মামলার মেরিট বা শুনানিতে যাওয়ার আগে আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমার দাদা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। এ নিয়ে পরে যাতে কোনো সমস্যা না-হয়, তাই জানিয়ে রাখলাম। এতে কোনো সমস্যা আছে কি?’ বিচারপতির কথা শুনে কল্যাণ জানান, বিচারপতির প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ